শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

পত্নীতলায় সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিতু’র রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১৮ Time View

শাকিল হোসেন-পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর পত্নীতলায় পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিতুর (৪৭) ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে।রোববার (১৪ জুলাই) সকালে পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম বুড়িদহ বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।

মিজানুর রহমান মিতু ৯ নং ওয়ার্ডের আফছার আলীর ছেলে। তিনি নজিপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

তার নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার এবং বন্ধুরা তার খোঁজে ব্যস্ত ছিল। মিজানুর রহমান মিতুর মৃত্যুতে এলাকাবাসী এবং তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে নজিপুর পৌরসভায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায় যে মিজানুর রহমান মিতুর মরদেহ পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম বুড়িদহ বিল থেকে উদ্ধার করা হয়। তিনি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন বলে জানায় তার পরিবার। নিহতের পরিবারের সদস্যরা জানান, মিজানুর রহমান মিতু শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান এবং এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরিবারের পক্ষ থেকে পত্নীতলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন রোববার সকালে বিলের জেলেরা একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি মিজানুর রহমান মিতুর বলে সনাক্ত করা হয় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং পুলিশ এ ব্যাপারে তদন্ত চলাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category