সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৪ Time View

প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া

সাগর আহামেদ মিলন,স্টাফ রিপোর্টার:গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৭ নং গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

তিনি ইতোমধ্যে এলাকায় সামাজিক যোগাযোগ ও গণসংযোগের মাধ্যমে সক্রিয়ভাবে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন। তার এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তাকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান,গোসিঙ্গা ইউনিয়নে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা,শিক্ষা ও স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সংক্রান্ত নানা সমস্যা বিদ্যমান রয়েছে।তারা আশা করছেন,যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান সম্ভব হবে।

শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন,তিনি নির্বাচিত হলে গোসিঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক উন্নত,পরিকল্পিত ও প্রগতিশীল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।তার অগ্রাধিকার থাকবে মাদকমুক্ত সমাজ গঠন,অবকাঠামো উন্নয়ন,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category