শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭

রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১২ Time View

রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার

মুক্তিপণ না পেয়ে নির্মমভাবে হত্যা,জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

এম এইচ সৌরভ,রায়পুর,লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এ অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামীকে গিয়াসউদ্দিন প্রকাশ সোহেল(বান্দর ঘেশু)গ্রেফতার করেছে হায়দরগঞ্জ ফাঁড়ি থানা ও রায়পুর থানা পুলিশের যৌথঅভিযানে।

সোমবার(৪ মে)ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাদঁপুর জেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার গাইয়ারচর ফজু মোল্লা স্টেশনের অটোচালক মোস্তফা মিয়ার ছেলে মো.রাজিব(১৩)গত ১ মে শুক্রবার অটো নিয়ে সন্ধ্যায় বের হওয়ার পর নিখোঁজ হন।পরবর্তীতে রাত প্রায় ৩টায় অজ্ঞাত নম্বর থেকে তার পরিবারের কাছে একাধিকবার ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের সদস্যরা দ্রুত রায়পুর থানা-এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।এরই মধ্যে গত ২মে শনিবার সকালে উপজেলার ক্যাম্পেরহাট স্কুলের পশ্চিমে দফাদার বাড়ির একটি নির্জন বাগান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করা হয়।মরদেহে মাথায় আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, অপহরণের পর তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন তথ্যের মাধ্যমে প্রধান আসামী গিয়াসউদ্দিন প্রকাশ সোহেল(ঘেশু বান্দর)কে চিহ্নিত করে।পরে গোপন সংবাদের ভিত্তিতে ৪ মে সোমবার চাঁদপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.শাহীন মিয়া বলেন,“গ্রেফতারকৃত আসামী প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ ঘটনায় আরও ৩-৪ জন জড়িত রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়।তবে টাকা না পেয়ে আসামিরা রাজিবকে হত্যা করে।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে,নিহতের পরিবার এ ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও এ ঘটনাকে ঘিরে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category