রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭
এম এইচ সৌরভ,রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রায়পুরে ৫ একর জমির বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে।এসময় নগদ টাকা লুটসহ ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়েছে।এই ঘটনায় উভয় পক্ষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ও বিচারের দাবি জানিয়ে থানায় পৃথক অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
মঙ্গলবার(২৮ এপ্রিল)সকাল আনুমানিক ১১ টায় রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের হায়দরগন্জ বাজারে ৯ নং ইউপির সাবেক চেয়ারম্যানের ব্যাবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনাটি ঘটেছে।ঘটনার পর থেকে দুই পক্ষের লোকজন ও স্বজনদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
আহত মোঃ নাছির উদ্দিন বেপারি চরআবাবিল ৯ নং ইউপির সাবেক চেয়ারম্যান ও তার ছেলে মোশারফ হোসেন,ফরহাদ সহ ৭ জন আহত হয়। প্রাথমিক ভাবে তাদের রায়পুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চেয়ারম্যানের মাথা,মুখে,পায়ে প্রায় ২০ টি সেলাই করা হয় এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয় অবস্থার উন্নতি না হওয়ায় দুইজনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় বলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম তিনি জানান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ও এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরে মৃত আমিন উল্লাহ বেপারির প্রায় সাড়ে ৫ একর জমি নিয়ে সাবেক ৯ নং ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা নাছির বেপারী (৭০)এবং তার স্বজন স্থানীয় বিএনপি নেতা আব্দুস সাত্তার বেপারির(৬৫)মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি বিরোধকৃত ওই জমির হিসাব বুঝে দিতে সহকারি কমিশনার ভূমি অফিসে লিখিত আবেদন করেন নাছির বেপারি।এই নিয়ে মঙ্গলবার দুপুরে নাছির বেপারির হায়দরগন্জ ব্যাবসা প্রতিষ্ঠানে বৈঠকে বসেন উভয়পক্ষ।এতে উভয়ের মধ্যে কথাকাটি হলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে নাছির বেপারির উপর প্লাস্টিকের চেয়ারসহ ধারালো অস্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ।এসময় বাধা দেওয়ায় মোশারফ হোসেনকেও(৪০)পিটিয়ে মারাত্নক আহত করা হয়।তাদেরকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকা মেডিকেল প্রেরণ করেন কর্মরত চিকিৎসক।
এই ঘটনায় আহত সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারি ও তার ছেলে মোশারফ এবং আবদুস সাত্তার বেপারিসহ উভয় পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন,এই ঘটনায় কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। খোঁজখবর নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।