আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার
ভারতীয় পণ্য ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:-ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ পণ্য ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ এপ্রিল)২০২৬ ইং সকাল ৮ টা থেকে আখাউড়া কাস্টমস কম্পাউন্ডের ভেতরে এ কার্যক্রম শুরু হয়।
কাস্টমস সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য—আতশবাজি, পাতার বিড়ি,জর্দা,শাড়ি,কসমেটিকস ও বিভিন্ন ধরনের ঔষধ—নিরাপদভাবে ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট স্থানে বড় গর্ত খনন করা হয়।এরপর এসব পণ্য মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,জনস্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি এড়াতে এবং অবৈধ পণ্যের পুনঃব্যবহার রোধে এই ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ধ্বংস প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও কাস্টমসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায়,ভবিষ্যতেও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জব্দকৃত অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।