বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে শিক্ষককে হাতুড়িপেটার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

মাসুদ সিকদার,রাজাপুর(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালিকাঠি জেলার রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে মোস্তাফিজুর রহমান জাকির নামে এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে কথিত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। গুরুতর রক্তাক্ত জখম হয়।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই গ্রামের ইউপি সদস্য সোবাহান হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম চান ও তার দলবল নিয়ে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে এ হামলা চালায় বলে আহত শিক্ষক জানায়। এ সময় তার মুখ চেপে রেখে হাতুড়ি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তার ডাক চিৎকার শুনে সামনের দিকে আসলে হামলাকারীরা তাকে ফেলে চলে যায়
স্থানীয়রা আহত শিক্ষককে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।আহত মোস্তাফিজুর রহমান জাকির উপজেলার নুরুননাহার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,অভিযোগ এখনো পাইনি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category