সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে সরকারি লুট হওয়া পিস্তল উদ্ধার চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত

রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা অঙ্গীকারকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৬০ Time View

রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা অঙ্গীকারকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল

মাদারীপুর প্রতিনিধি:-মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ,গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর,প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল।

মাদারীপুরের রাজৈরে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর,প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী আয়োজন। স্বচ্ছ সাংবাদিকতা,গণতান্ত্রিক মূল্যবোধ,পেশাগত দক্ষতা,সামাজিক অঙ্গীকার ও মাহে রমজানের ভাবগাম্ভীর্যের আবহে সারাক্ষণ বার্তা পরিবার আয়োজন করে সাংবাদিকদের মিলন মেলা ও আলোচনা সভা,যেখানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও শীর্ষ ব্যক্তিবর্গ।

আলোচনা সভা,ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু।তিনি তার বক্তব্যে বলেন,সাংবাদিকতা কোন সাধারণ পেশা নয়,এটি একটি দায়িত্ববোধ ও নাগরিক মূল্যবোধের বিষয়।সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থানই একজন সাংবাদিকের মূল পরিচয়।তিনি আরো বলেন,প্রান্তিক জনপদের সংবাদ ও গণ মানুষের কন্ঠস্বর সঠিকভাবে তুলে ধরাই হবে সারাক্ষণ বার্তার অঙ্গীকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মতিন খন্দকার।তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন,সংবাদ মাধ্যমের শক্তি নির্ভর করে সততা ও ঐক্যের উপর।আরো বক্তব্য রাখেন,রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি,দৈনিক দিনকালের সাংবাদিক কাজী নজরুল ইসলাম,রাজৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ একরাম,রাজৈর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি অনাদি কুমার মন্ডল,রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,দৈনিক আমার দেশের সাংবাদিক এমদাদুল হক টুটুল বিশ্বাস।সিএনএন টিভির প্রতিনিধি শাহাদাত হোসেন,দৈনিক পূর্বাঞ্চলের ব্যুরো চীফ কাওসার আলম মিঠু,দেশ বাংলার প্রকাশক মেহেদী হাসান সোহেল,৭১বাংলার সাংবাদিক বিপুল দাস,সারাক্ষণ বার্তার স্টাফ রিপোর্টার আলী শেখ,সাংবাদিক সুজন হোসেন রিফাত,সহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তারা স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন,পেশাগত দক্ষতা ও নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন,সারাক্ষণ বার্তার প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী সনজীব কুমার দাস।সভাপতি তার বক্তব্যে বলেন,সারাক্ষণ বার্তা কেবলমাত্র একটি পত্রিকা নয়,এটি একটি পরিবার-যেখানে সত্য,সাহস,নির্ভীকতা,ন্যায় ও মানবিক মূল্যবোধ সৃষ্টি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের মূল শক্তি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন,রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম ও রাজৈর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম শাওন।
অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া পরিচালনা করেন, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি,নয়া দিগন্তের সাংবাদিক ফাইজুর রহমান মামুন।দেশ,জাতি ও সাংবাদিক সমাজের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।পুরো আয়োজন জুড়ে ছিল,পবিত্র মাহে রমজানের ভাবগাম্ভীর্য,আন্তরিকতা,পেশাগত বন্ধন,উষ্ণ আতিথেয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিনির্মাণের দৃঢ় প্রত্যয়।স্থানীয় সাংবাদিকদের এই মিলন মেলা প্রমাণ করে সত্যের পথে সম্মিলিত অগ্রযাত্রাই পারে গণমাধ্যমকে আরো শক্তিশালী,গ্রহণযোগ্য ও দায়িত্বশীল করে গড়ে তুলতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category