মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বরিশাল-৬ দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র পদে লড়তে চান চার প্রার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

২৬ নভেম্বর ২০২৩,শাহিন হাওলাদার/(বরিশাল) প্রতিনিধি:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে চারজন প্রার্থী স্বতন্ত্র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থীরা বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় হতে তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারী নেতারা হলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, মো.জাকির খান সাগর,ডা.মোহাম্মদ শাহরিয়ার মিঞা ও নূর-এ-আলম সিকদার। যদিও খান আলতাফ হোসেন ভুলু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। প্রার্থীদের মধ্যে খান আলতাফ হোসেন ভুলুর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনয়নের কৃষ্ণকাঠী গ্রামে। স্বতন্ত্র প্রার্থী মো.জাকির খান সাগরের বাড়ি নিয়ামতি ইউনিয়ের ডহরকোলা গ্রামে। আর অপর দুই প্রার্থী ডা.মোহাম্মদ শাহরিয়ার মিঞার বাড়ি কবাই ইউনিয়নের চুনাখালী এবং মো.নূর-এ-আলম সিকদার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠী।প্রার্থীদের মধ্যে ডা.মোহাম্মদ শাহরিয়ার মিঞা পেশায় একজন চিকিৎসক। খান আলতাফ হোসেন ভুলু ও মো.জাকির খান সাগর পেশায় ব্যবসায়ী এবং নূর-এ-আলম সিকদার পেশায় একজন বেসরকারী চাকরিজীবি। বাকেরগঞ্জ উপজেলাবাসী শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় রয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র পদে কোন কোন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category