বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে দেশে ১৯৭ কোটি ডলারের রেমিট্যান্স

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

১ নভেম্বর,২০২৩ নিউজ ডেস্ক:- সদ্য সমাপ্ত অক্টোবর মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে ১৯৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন-যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।প্রবাসীদের এখন প্রতি ডলারে সরকারের আড়াই শতাংশ প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলোও সমপরিমাণ প্রণোদনা দিচ্ছে। ফলে প্রবাসীরা বৈধ পথে পাঠানো প্রতি ডলারের জন্য ১১৫ টাকার বেশি পাচ্ছেন। কোনো কোনো ব্যাংক অবশ্য আরও বেশি দাম দেয়। এর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়,পুরো অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার। এর আগের তিন মাস জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ,আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ও সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। এর আগে জুনে আসে ২১৯ কোটি ৯০ লাখ ডলার।
অক্টোবরে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭৫ কোটি ৮৮ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। এর বাইরে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংক ১৫ কোটি ৪৪ লাখ, বিশেষায়িত একটি ব্যাংক ৫ কোটি ৮২ লাখ ও বিদেশি ব্যাংকগুলো ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এনেছে।
দেশে ডলার-সংকট মোকাবিলার লক্ষ্যে প্রবাসী ও রপ্তানি আয়ে ডলারের দাম আজ বুধবার থেকে ৫০ পয়সা বাড়ানো হয়েছে। ফলে আজ থেকে এই দুই ক্ষেত্রে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা হয়েছে। তবে প্রবাসী আয়ে ওই দামের সঙ্গে ৫ শতাংশ প্রণোদনা পাওয়া যায়। অন্যদিকে আমদানিকারকদের কাছে ১১১ টাকায় ডলার বিক্রি করছে ব্যাংকগুলো। সেই সঙ্গে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের সর্বোচ্চ দাম ১১৪ টাকা।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় ডলারের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category