শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত

বেনাপোলে ট্রেন চলাচল বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১১১ Time View
Oplus_131072

মনির হোসেন বেনাপোল::প্রতিনিধি:বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে বেনাপোলে হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়ছেন।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই)।

বেনাপোল রেলওয়ে স্টেশনে টিকিট করেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন তারা। অনেকে আবার বিকল্প পথেযাত্রা করছেন।

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসা বেলায়েত হোসেন নামে এক যাত্রী বলেন, ব্যবসার কাজে ঢাকা যাবো বলে এসেছিলাম। কিন্তু ট্রেন চলাচল বন্ধ, এ কারণে বাসে করে যেতে হবে। ট্রেনে যেতে পারলে খুব দ্রুত যাওয়া যেত। কাজ শেষ করে বাসে আসতে অনেক ভোগান্তি হবে।

ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে অপর যাত্রী সুমাইয়া আক্তার জানান, ফরিদপুরে যাব বলে এসেছিলাম। ট্রেন বন্ধ থাকায় যাওয়া হলো না, বাসে অনেক খরচ ও রাস্তা খারাপ। ট্রেন চললে তখন যাবো।

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এস আই মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। যাত্রীদের অনেকে আসছেন,টিকিট কাউন্টার থেকে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন।

স্টেশনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শার্শা নাভারণও ঝিকরগাছা যাত্রীরা। এ দিকে, রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হলেও বেনাপোল সে বাসে কাউকে যেতে দেখা যায়নি।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার মো সাইদুজ্জামান বলেন, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের ন্যায় রেলওয়ের পশ্চিম অঞ্চলেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু থাকলেও বাসে যাত্রীরা যাচ্ছেন এমন কোনো খবর আমাদের কাছে নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category