মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ধর্ম প্রতিমন্ত্রী হলেন ফরিদুল হক খানকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

জাবির আহম্মেদ জিহাদ (ইসলামপুর) জামালপুর প্রতিনিধিঃ ১৩৯ জামালপুর- ২ ইসলামপুর আসনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে।

এরপর থেকেই তার নির্বাচনী এলাকা জুড়ে চলছে আনন্দের বাহার।ইসলামপুরের আওয়ামী নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন,বিভিন্ন স্থানে তারা মিষ্টি বিতরণও করছেন।

বুধবার (১০ জানুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফোন করে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ফরিদুল হক খানকে। তার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে পূর্ণাঙ্গ মন্ত্রী হওয়ার খবর প্রকাশ হলে তার নেতাকর্মীরা আনন্দ উল্লাস করতে থাকেন।

ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম বলেন,উন্নয়নের কর্মবীর- এই রাজনীতিবিদ প্রথমে তার নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। পরে তিনি এ আসনে টানা ৪ বার নির্বাচিত সংসদ সদস্য এবং বর্তমানে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। উন্নয়নের কর্মবীর ফরিদুল হক খান দুলাল পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

আলহাজ্ব ফরিদুল হক খান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে মুঠোফনের মাধ্যমে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবারো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। তিনি সফলতা ও নিষ্ঠার সাথে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার জন্য সকলের নিকট দোয়া আহব্বান করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category