শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

ফয়সাল মোল্লা ফরিদপুর জেলা প্রতিনিধি :- ২৩শে ডিসেম্বর,২০২৩ খ্রিস্টাব্দ,৮ই পৌষ,১৪৩০ বঙ্গাব্দ উপজেলা প্রশাসন,আলফাডাঙ্গা,ফরিদপুরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জানাব জ্যোতিশ্বর পাল,উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহাকারী রিটার্নিং অফিসার,সালথা,ফরিদপুর এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার,পিএএ,জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান,পিপিএম,পুলিশ সুপার,ফরিদপুর।
উক্ত কর্মশালা শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশিল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে ভোটার উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়।

এসময় অতিথিরা বলেন,এই নির্বাচনে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার জন্য প্রিজাইডিং অফিসারদেরকে ক্ষমতা প্রদান করা হবে। যদি কোন প্রিজাইডিং অফিসার অনিয়ম করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই নির্বাচনকে মডেল নির্বাচন হিসেবে উপহার দিব। এ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনছার,র‌্যাব বিজিব,সেনা বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আপনারা আমাদের সহায়তা করুন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব লিটন আলী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট(রাজস্ব),ফরিদপুর,জনাব মোহাম্দাদ হাবিবুর রহমান,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা,ফরিদপুর,জনাব মোঃ সেলিম রেজা,অফিসার ইনচার্জ,আলফাডাঙ্গা থানা,ফরিদপুর। এছাড়াও জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা,সাংবাদিক,শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category