শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

মোঃ মজিবর রহমান শেখ ::ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগষ্ট সোমবার বিকেলে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও দোয়া, দুর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও সদর থানা শাখার সভাপতি শফিকুল ইসলাম। এ ছাড়াও ইসলামী আন্দোলনের ঠাকুরগাঁও জেলা শাখার হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category