মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

গাইবান্ধায় নিজের প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে ব্যালটের ছবি পোস্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৮৩ Time View

গাইবান্ধায় নিজের প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে ব্যালটের ছবি পোস্ট

গাইবান্ধা জেলা প্রতিনিধি:-গোপন কক্ষে ভোট দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে।ওই প্রার্থী স্ট্যাটাস দেওয়ার পর পর ফেসবুকে সেই ছবি ছড়িয়ে পড়ে। এনিয়ে সাধারণ মানুষের মাঝে আলোচনার সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে” S M Milon ” নামের ফেসবুক আইডি থেকে সিল দেয়া ব্যালটের ছবি পোস্ট করেন।
দেখা যায়,ওই প্রার্থীর নাম মিলন হোসেন। তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তাঁর নিজের ” বই ” প্রতীকে ভোট দিয়েছেন।সেই ছবি ফেসবুকে পোষ্ট করেন।ওই পোষ্টে সকাল ১০ টা ১৫ মিটিন পর্যন্ত চারটি মন্তব্য ও ৩৭ টি লাইক পড়েছে। মন্তব্যে ওই প্রার্থীকে শুভ কামনা ও একটি সর্তকসহ ওই পোষ্ট ডিলিট করতে পরামর্শ দেন। এক জন মন্তব্যে ঘরে লিখেছেন-“মিলন সাহেব এটা আবদত এই পোষ্ট টা ডিলেট করেন ভোট গোপন জিনিস তাহা ওপেন করতে নাই কারন প্রতি পক্ষ কোন না কোন ভাবে তাহার সুযোগ নিতে পারে”

এ বিষয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ বলেন,”ব্যালট পেপারের বিষয়টি গোপনীয়। এটি ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সুযোগ নেই। যদি কেউ ফেসবুকে পোষ্ট করে থাকে। তবে নির্বাচনী অনুসন্ধানী টিম এ বিষয়ে কাজ করছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন,ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category