
আকবার হোসেন বাচ্চু কুটনৈতিক প্রতিবেদক :: কাতারে বাংলাদেশ সরকার কতৃক পরিচালিত সার্বজনীন পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রিট হোটেলের হল রুমে এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আকবর হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর।
গোলটেবিল আলোচনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, এম এ সালাম, কাজী মোহাম্মদ শামীম, সজল মালাকার, মোশাররফ হোসেন জনী, আবুল কালাম ফয়সাল প্রমুখ।
অনুষ্ঠানে গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন, মাহবুবুর রহমান চৌধুরী বাবু, নুরুল আফসার বাবুল, আহমেদ মালেক, আলম শাহ তালুকদার, আব্দুল কাদের, বদরুল ইসলাম, জুবের খান, মকবুল মিয়া, মো: শামসুদ্দিন, কামরুল ইসলাম প্রমুখ।
গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার কতৃক পরিচালিত সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের মধ্যেই এখনো ভাল ধারনা নাই। সার্বজনীন প্রবাসী পেনশন স্কিম নিয়ে আরও বেশি করে প্রচারণা করা দরকার বলে মনে করেন বক্তারা।