বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

কমলনগরে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনি প্রচারনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৮৬ Time View

কমলনগরে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনি প্রচারনা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- আসন্ন কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কমলনগর ভোটের মাঠে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ভোটারদের মধ্যে ততো আলোচনা-সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। কে হচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বিষয়ে উদ্বিগ্ন কমলনগর উপজেলার জনগণ।ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা চালাচ্ছেন বিভিন্ন রকম ভাবে প্রচারণা। বসে নেই প্রার্থীদের কর্মী ও সমর্থকরা। প্রার্থীদের মধ্যে ৫ জনই বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী দোয়াত কলম মার্কা। কমলনগর উপজেলা যুবলীগ সদস্য সচিব ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম আহসান উল্লাহ হিরন আনারস মার্কা, আওয়ামী লীগের নেতা মোঃ বাবুল মিয়া কাপ-পিরিচ মার্কা,স্বেচ্ছাসেবক লীগ, আবদুর রহমান দিদার উড়োজাহাজ মার্কা,সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি নুরনবী ঘোড়া মার্কা, প্রতিক নিয়ে নির্বাচন করছেন। অপরদিকে ইসলামী আন্দোলন সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ মটরসাইকেল মার্কা, প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ জনগণ দ্বারা নির্বাচিত হবেন উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,ও মহিলা ভাইস চেয়ারম্যান তাই ভোটারদের মন জয় করা সহজ নয় খানিকটা কঠিন।তাই প্রার্থীরা প্রার্থীদের ভোট বাগিয়ে নিতে বিভিন্ন প্রচার প্রচারণা জোরালো ভাবে চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রার্থীদের সকলেই নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের ও সেইম প্রচারণা, ভাইস-চেয়ারম্যান প্রার্থী হলেন আলাউদ্দিন সবুজ তালা মার্কা,মোঃ হারুনুর রশিদ টিউবয়েল মার্কা,সালেহ উদ্দিন রাজু চশমা মার্কা, মাওলানা আবদুল্লাহ ইস্রাাফিল মাইক মার্কা নিয়ে প্রচার প্রচারণায় করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রুক্সি ফুটবল, সাজেদা আক্তার সুমি কলস,শাহেদা আক্তার সেলাই মেশিন। সকল প্রার্থী কমলনগর উপজেলার নয়টি ইউনিয়ন ও কমলনগর উপজেলা নির্বাচনে সকল ভোটারদের কাছে তাদের প্রতিকে ভোট কামনায় দোয়া চেয়ে চলেছেন।মাঠ পর্যায়ে অনেকের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন যোগ্য প্রার্থীরা। নিজ ইউনিয়নের ভোট এবং অন্যান্য ইউনিয়নের ভোট সমানভাবে নিজের প্রতীকে আসবে বলে আশাবাদী প্রার্থী ও ভোটারগন।ভোটারদের সাথে কথা বলে জানা গেছে,সাধারণ নির্বাচনের মতো উপজেলা পরিষদের ভোট নয়-এখানে ভোটাররা সকলেই চায় এক জন ভালো জনপ্রতিনিধি।সে কারণে অন্য নির্বাচনের চেয়ে ভোটের চিত্র আলাদা হবে এই নির্বাচনে। ফলে প্রার্থীদের সম্পর্কে চুলছেরা বিশ্লেষন ও করেন ভোটাররা। তবুও বিপদ-আপদে যাকে কাছে পাবে তাকেই যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা ভোটারদের। সেই সাথে প্রার্থীরা আগামীতে বিপদে আপদে সকলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ও জনগনের সমর্থন চাইছেন সকল প্রার্থী। তাই দিনরাত ভোটারদের ভোট পেতে কমলনগর উপজেলার একপ্রান্ত থেকে অপরপ্রান্তে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন সকল প্রার্থী,এই নির্বাচনে অংশ গ্রহণ করায় ভোটারদের মাঝে ও ব্যাপক সাড়া মেলেছে।সকল প্রার্থীই আশা করে সকলে বিপুল ভোটে জয়ী হবে এবং কমলনগর উপজেলার শতভাগ উন্নয়নের চেষ্টা করবে এবং উপজেলায় বিভিন্ন সামাজিক ও দায়িত্ব পালন করে এলাকায় উন্নয়ন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category