বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

১ নভেম্বর,২০২৩ নিউজ ডেস্ক:- ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। ল্যাটিন আমেরিকার অন্য দুটি দেশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে তেলআবিব থেকে তাদের দূতদের প্রত্যাহার করছে।
এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বলিভিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি ইসরায়েলের সমালোচনা করে সাংবাদিকদের বলেন,ইসরাইল গাজায় আক্রমণাত্মক ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ করছে। গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করছে ইসরাইল। এটা গ্রহণযোগ্য হতে পারে না।
মূলত গাজার মানুষের ওপর ইসরাইলের এ বর্বরোচিত আচরণের প্রতিবাদ হিসেবে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বলিভিয়া। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বলিভিয়া এ উদ্যোগ নিয়েছে। ২০১৯ সালে দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। এর আগেও বলিভিয়া গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।
একইসঙ্গে বলিভিয়া সরকার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে গাজাবাসীর জন্য সহায়তা পাঠানোরও ঘোষণা দিয়েছে দেশটি।
এদিকে কলম্বিয়া ও চিলি মঙ্গলবার হামাসের ওপর ইসরাইলী হামলার তীব্র সমালোচনা করেছে। একইসঙ্গে দেশ দুটি ইসরাইল থেকে তাদের দূতদের ফিরিয়ে আনারও ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য,ফিলিস্তিনের সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায়। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরাইল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরাইলী হামলায় ৮ হাজার ৫শরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category