শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

আমুর নির্দেশে রাজাপুর-কাঠালিয়া আ’লীগ নেতৃবৃন্দ নৌকায় ঐক্যবদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

বিশেষ প্রতিনিধিঃ- ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়াম লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের সাথে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের বৈরিতার নিরসন করা হয়েছে। আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমুর উদ্যোগে বুধবার সন্ধ্যায় বরিশাল বগুড়া রোডে তার বাসভবনে দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। এসময় ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের সাথে সবার পরিচয় করিয়ে দেন এবং কুশল বিনিময় করেন। বৈঠকে ঝালকাঠি জেলা আ’লীগের সভাপতি সরদার মো.শাহ আলম,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির,রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান,কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির,রাজাপুর উপজেলা আ’লীগের সভাপতি এড.এএইচএম খায়রুল আলম সরফরাজ,সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুসহ দুই উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ,আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন বলেন,আমাদের সকলের নেতা ও অভিভাবক আমির হোসেন আমুর আহবানে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার প্রার্থী ব্যরিস্টার শাহজাহান ওমর বীরউত্তমকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার বিষয়ে সবাই সহমত পোষণ করেছি। ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় এ আদেশ পৌছে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category