বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

আওয়ামী লীগকে খাদে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই খাদে লো

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

৫ নভেম্বর,২০২৩ নিউজ ডেস্ক: আওয়ামী লীগকে খাদে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই খাদে পড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন,‘বিএনপি নিজেরাই নিজেদের আন্দোলনকে ভুন্ডল করেছে। আমাদেরকে খাদে ফেলতে গিয়ে নিজেরাই খাদে পড়েছে।
ওবায়দুল কাদের আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,আন্দোলন নিজেরা করছে,নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলন বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে। বিএনপি নিজেরাই পরিস্থিতি অস্থির করে আমাদের নাম দিচ্ছে বিদেশিদের কাছে। নানান নাটক করছেন তারা। নাটকের পরিচালক তারেক রহমান।
ওবায়দুল কাদের বলেন,যে বড় নেতারা আটক হয়েছে, তারা একজনও কি দায় এড়াতে পারবে? পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকদের ওপর আক্রমণ। পুলিশের ওপর আক্রমণ,বাস পুড়িয়ে হেলপার মারা,হাসপাতালে গিয়ে হামলা চালানো- এসব দায় মির্জা ফখরুলসহ কেউ কি এড়াতে পারে? যদি বিচারের কাঠগড়ায় তাদের দাঁড় করানো হয়,একজনও এড়াতে পারবে না। নেতাদের নির্দেশে এসব অপকর্ম হয়েছে,সন্ত্রাস হয়েছে। কানাডার আদালত যথাযথই বলেছে,এটি একটি সন্ত্রাসী সংগঠন।
তিনি বলেন,আমীর খসরু আওয়ামী লীগকে কখনো বঙ্গোপসাগরে ফেলে দেন,কখনো কর্ণফুলীতে ফেলে দেন, আবার কখনো বুড়িগঙ্গায় ফেলে দেন;এখন নিজে কোথায় গেছেন? খবরই নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,গত ২৮ অক্টোবর তারা যে নাটক সাজিয়েছিল,আপনারাই বলুন, এই দল কী না করতে পারে? তারা সেদিন নাটক সাজিয়েছে,সেদিন সরকারের পতন হবে। সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া উপদেষ্টা এখানে এনেছে। বাইডেন তো দূরে থাক,তার বাড়ি সিরাগঞ্জের উল্লাপাড়া!এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম,দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া,ঢাকা মহানগর দক্ষি আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category