শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সরাইল বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন ও মনোনয়ন পত্র প্রত্যাহার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View

সরাইল বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন ও মনোনয়ন পত্র প্রত্যাহার

মোঃ খোকন মিয়া,সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদে দলীয় সিদ্ধান্তে নির্বাচন বর্জন করেছেন উপজেলা বিএনপির প্রার্থী। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার করেছে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

আজ রোববার (২১ এপ্রিল) সকাল ১১ ঘটিকা সময় সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংবাদিক সম্মেলন করে নিজ প্রার্থীতা প্রত্যাহারসহ নির্বাচন বর্জনের ঘোষনা দেন এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু । এর আগে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করছিলেন।

সংবাদ সম্মেলনে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু লিখিত বক্তব্যে বলেন, “আমি জনতার চাপে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছিলাম। কিন্তু দল এ সরকারের অধীনে সকল পর্যায়ের নির্বাচনে অংশগ্রহন বর্জন করেছে। তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে কথা বলে দলীয় হাইকমান্ড ও দলীয় সিদ্ধান্তে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে আমার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, আগামী ৮ মে সরাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফছিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্ধের তারিখ ২৩ এপ্রিল ছিল বলে জানা যায়।

সংবাদ সম্মেলনের তিনি উপস্থিতিতে আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী এবং জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়াকর্মীদের সামনে এইসব কথা তুলে ধরেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category