মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

ভোট দিয়ে আন্তর্জাতিক বিশ্বকে বোঝাতে হবে এদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

মশিউর রহমান রাসেল বিশেষ প্রতিনিধিঃ- আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন,যারা আওয়ামী লীগকে ভালোবাসেন,যারা আওয়ামী লীগের সমর্থন করেন তারা ৭০% ভোট প্রয়োগ করে আন্তর্জাতিক বিশ্বকে বোঝাতে হবে এদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে, এদেশের মানুষ গনতন্ত্রে বিশ্বাস করে,এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে জানে এবং আমার সেই ভোটাধিকার আগামী ৭জানুয়ারি প্রয়োগের মাধ্যমে ৭০% বেশি ভোটার উপস্থিত হয়ে ভোট দিয়ে আমরা প্রমান করবো এদেশের গনতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রেখে দেশ পরিচালিত হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে সকল কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন,ভোটের অধিকার রক্ষা করার জন্য যুদ্ধ করে আমরা ক্ষমতা আদায় করেছি।যুদ্ধ করে শুধু দেশের ক্ষমতা না আমরা দেশকে স্বাধীন করেছি। সুতরাং ভোটটা বঙ্গবন্ধুর কাছে, আওয়ামী লীগের কাছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে খুব মূল্যবান।সেটা সবাইকে বুঝতে হবে এবং সবাইকে বুঝাতে হবে।
তিনি আরও বলেন,শেখ হাসিনা সরকারের আমলে কেউ না খেয়ে থাকে না। অন্যান্য সময়ে এদেশে অনেকবার দুর্ভিক্ষ হয়েছে। গ্রামের মানুষ সবসময় অবহেলিত ছিল। বর্তমানে গ্রামের প্রতিটা মানুষ শেখ হাসিনা সরকারের সুবিধা ভোগ করে। তাই ভোটের দাবিদার শেখ হাসিনা। তাই নৌকায় ভোট দিয়ে দাবি আদায় করতে হবে।
কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচএম আখতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম,নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category