বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বীরমুক্তিযোদ্ধা অমল মিত্রকে নাগরিক শোকসভায় শ্রদ্ধা স্মরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩১ Time View

বীরমুক্তিযোদ্ধা অমল মিত্রকে নাগরিক শোকসভায় শ্রদ্ধা স্মরণ

চট্টগ্রাম প্রতিনিধি বাবলু বড়ুয়া ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ পৃথিবীর ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা।একটি সুসজ্জিত-সুশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে স্বাধীন বাংলাদেশের উদয় হয়েছে।সে সশস্ত্র লড়াইয়ের সৈনিক ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র।লড়াকু এই মুক্তিযোদ্ধা অনেকগুলি সাহসী লড়াই লড়েছেন।তিনি সব সময় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের জন্য কাজ করে গেছেন আমৃত্যু। দেশের ইতিহাসে এই মুক্তিযোদ্ধার ত্যাগ চির অমর হয়ে থাকবে।

আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের নাগরিক শোক সভায় বক্তাগণ উপরোক্ত বক্তব্য রাখেন।বীর মুক্তিযোদ্ধা মোজাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আলোচনায় অংশগ্রহণ করেন কবি সাংবাদিক আবুল মোমেন, বিশিষ্ট মানবাধিকার নেতা বীর মুক্তিযোদ্ধা পাবলিক প্রসিকিউটর এড.রানা দাশগুপ্ত,বীর মুক্তিযোদ্ধা ডা.জাফর উল্ল্যাহ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়া,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক বাবু চন্দন ধর,অমল মিত্রের জীবনীসহ বক্তব্য রাখেন কমিটির প্রধান সমন্বয়ক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশষ বিষয়ক সম্পাদক Moshiur Rahman Chowdhury,সাংবাদিক ও গবেষক মুহাম্মদ শামসুল হক,বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র,জেলা কমান্ডার দুলু,চট্টগ্রাম মহানগর আওয়ামী যুব লীগের সভাপতি মাহবুবুল হক সুমন,৩১ নং আলকরন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহুল আমিন তপন,যুবলীগের সাবেক কেন্দ্রী্য় সদস্য সাইদুর রহমান চৌধুরী.কেন্দ্রীয় আওয়ামী লীগে উপ কমিটির সাবেক সদস্য নেতা শওকত হোসাইন,আলকরন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম ৩০নং মাদারবাড়ী ওয়ার্ড কাউন্সিলর আতাউল্ল্যাহ চৌধুরী,৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ।সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও শোক সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত পরিষদের ছাত্রছাত্রীবৃন্দ।এরপর অমল মিত্রের আত্মার সদ্গতি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।সভায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক শোক সভা কমিটির সদস্য সচিব তাপস হোড়।অনুষ্ঠান সঞ্চাললনায় ছিলেন প্রণব দাশগুপ্ত। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন অমল মিত্রের কন্যা ডা: পূজা মিত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category