শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দারুস সালাম থানার উদ্দোগে ওপেন হাউজ ডে শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিআইডব্লিউটিএর প্রকৌশলী, সাংবাদিককে প্রকাশ্যে হুমকি!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৭৯ Time View

সংবাদ প্রকাশের জেরে ভয়ভীতি ও হুমকির শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক ও সাপ্তাহিক মানি লাইন-এর প্রধান প্রতিবেদক জাকির পাটোয়ারী। অভিযুক্ত—বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর আলোচিত অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের বিআইডব্লিউটিএ শাখার সভাপতি আইয়ুব আলী।

প্রতিনিধি জাকির পাটোয়ারীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আইয়ুব আলীর বিপুল সম্পদের তথ্য এবং বিশ্বব্যাংক অর্থায়নে পরিচালিত বিআইডব্লিউটিপি-১ প্রকল্পে তার ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ প্রতিবেদন প্রকাশিত হয়। এসব বিষয়ে মন্তব্য চাইলে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রকৌশলী আইয়ুব আলী।

সাংবাদিক জাকির পাটোয়ারী জানান, মুঠোফোনে তিনি (আইয়ুব আলী) অত্যন্ত রূঢ় ও চড়া কণ্ঠে হুমকি দেন, কটূক্তি করেন এবং অশালীন ভাষায় উচ্চবাচ্য করেন। এমনকি, সংবাদ প্রচার করায় মামলা করারও ভয় দেখান।

আইয়ুব আলী বলেন, “আমার কী সম্পদ আছে না আছে, সেটা দেখার জন্য দুদক আছে। আপনি দেখার কে?”—এই প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি সরাসরি সাংবাদিকের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন।

এই ঘটনায় সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিককে প্রকাশ্যে এমন হুমকি ও কটাক্ষ শুধু স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি নয়, গণমাধ্যমের ওপর চরম চাপ সৃষ্টিরও ইঙ্গিত বহন করে।

এ বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট অবস্থান প্রত্যাশা করছেন সংবাদকর্মীরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category