রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বিএনপির জরুরি সভা, নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও ::দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে ঠাকুরগাঁও জেলায় জরুরি সভা করেছে বিএনপি। এ সময় দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত না হতে আহ্বান জানানো হয়। শনিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের কালিবাড়ীর মির্জা রুহুল আমিন মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। স

ভায় বিএনপি নেতারা বলেন, কোনো চাঁদাবাজ বা নাশকতার সঙ্গে বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা থাকলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে।

জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন সহ ঠাকুরগাঁও জেলা, ৫ টি উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category