শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

দেবহাটায় মহাতাবু জলসার মধ্য দিয়ে ক্যাম্প জাম্বুরি সমাপ্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৪৩ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মহাতাবু জলসার মধ্য দিয়ে ৪থ কাব স্কাউটস ক্যাম্প জাম্বুরির সমাপ্ত হয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা থেকে উপজেলার সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজে এ ক্যাম্পের এ মাহাতাবু জলসা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী। বক্তব্য দেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। প্রশিক্ষক ছিলেন জেলা স্কাউটস সহ-সম্পাদক আব্দুল মাজেদ, জেলা কাব লিডার শেখ কামাল উদ্দীন।
উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক সঞ্জয় কুমারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা স্কাউট কমিশনার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার নিত্যনন্দ ঘোষ, উপজেলা কাব লিডার মোস্তাফিজ হাসান, সহ-সভাপতি খাইরুল ইসলাম, অনুপ কুমার পাল, পরিতোষ কুমার পাল, গ্রæপ সভাপতি তাছলিমা খাতুন ও শেফালী মুখার্জি সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ২দিনব্যাপী এ ক্যাম্পে ২০৮ জন শিক্ষার্থীর সমন্বয়ে ২৭টি দলের মধ্যে ১৮ টি কাপ দল, ৯জন স্কাউটস দল অংশ গ্রহন করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category