রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে ইউএনডিপি এর অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ এর বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় -পর্যায়)প্রকল্প এই অরিয়েন্টশন বাস্তবায়ন করে।
১৪, জানুয়ারি (রবিবার) বিরল উপজেলা পরিষদের হলরুমে ইএসডিএ এর উপজেলা কো-অর্ডিনেটর আয়েশা খাতুন সঞ্চালনায় অরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইএসডিএ এর ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক (আবু)।

অরিয়েন্টেশনে অংশগ্রহণকারী উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অরিয়েন্টশনে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য,গ্রাম আদালতে ইউনিয়ন পরিষদের সচিব/এএসিও দায়িত্ব ও কর্তব্য, গ্রাম আদালত আইন, গ্রাম আদালত শালিসির মধ্যকার পার্থক্য,দেওয়ানি ও ফৌজদারী মামলা, এখতিয়ার বহির্ভূত মামলা সম্পর্কে, ধাপ (বিধি-৩১, প্রাক বিচার ও শুনানীতে নিষ্পত্তি), সকল মামলার নথি ও রেজিষ্টার সংরক্ষণ পদ্ধতি, গ্রাম আদালতের ২১ টি ফরম নিয়ে আলোচনা, মামলার আদেশনামা লেখার নিয়ম, অপেক্ষমান মামলার তালিকা, মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন বাস্তবায়নের জন্য ব্যাপক আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category