বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

১ নভেম্বর ২০২৩,মশিয়ার রহমান (নীলফামারী) প্রতিনিধি:-“সোনালী আঁশের সোনার দেশ,পরিবেশবান্ধব বাংলাদেশ”এবারের এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় আদর্শ পাটচাষীদের মাঝে উন্নতপ্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের লক্ষে পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা নভেম্বর) সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তর,ডিমলার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নীলফামারী জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.এস.এম আবু বক্কর সাইফুল ইসলাম,পাট অধিদপ্তর রংপুর বিভাগীয় সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,পাট কর্মকর্তা দরিবুল্লাহ্ সরকার সহ উপজেলার ১০ ইউনিয়নের ৭৫ জন আদর্শ পাট চাষী কর্মশালায় অংশ গ্রহন করেন।

প্রশক্ষণে স্বল্প খরচে গুণগত মানসম্পন্ন ভালো জাতের পাটবীজ,সার সংগ্রহ করার বিষয়ে ও দেশীয় প্রযুক্তিতে উন্নতমানের পাট চাষ সর্ম্পকে অভিজ্ঞতা বিনিময় করা হয় কর্মশালায়।

কর্মশালার এক পর্যায়ে নারী-পুরুষ উপস্থিত চাষীদের মধ্যে উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন,জমিতে উন্নতমানের পাটবীজ ব্যবহার করা হলে বিঘা প্রতি ১২ থেকে ১৬ মণ সোনালী আঁশের পাট উৎপাদন করা সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়াল মিটিং-এ যুক্ত হয়ে বক্তব্যে দেন পাট অধিদপ্তর- (ডিপিডি) ঢাকা উপ-সচিব ও প্রশিক্ষণ মনিটরিং কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category