বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

কক্সবাজারে লাখো মানুষের ভালবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৩৬ Time View

জামাল উদ্দীন কক্সবাজার :: ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বেসরকারি উড়োজাহাজ নভোএয়ারের একটি ফ্লাইটে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে সহধর্মিনী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ ছিলেন।

সালাউদ্দিনের আগমন উপলক্ষে কক্সবাজার বিমানবন্দর থেকে টার্মিনাল পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছিলো। সব শ্রেণিপেশার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে সক্ষম হন। পরে লাখো মানুষকে সাথে নিয়ে বিমানবন্দর থেকে তিনি নিজ গ্রামের বাড়ি পেকুয়ায় রওনা হন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরি বলেন, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ কক্সবাজার বিমানবন্দর থেকে ওনার গ্রামের বাড়ি পেকুয়ার দিকে রওনা হয়েছেন। এসময় রামু, ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়ার পথে পথে মানুষের সাথে দেখা করেন। মানুষের উপস্থিতি বেশি হওয়ায় পুরো শহর অচল হয়ে গেছে। আমাদের স্বেচ্ছাসেবকরা যানজট নিরসনে কাজ করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category