মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

২৪ ঘন্টা টেলিভিশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা’র চাচার ইন্তেকাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

২৪ ঘন্টা টেলিভিশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও দৈনিক শেষ সংবাদ পত্রিকার বার্তা -সম্পাদক এবং প্রতিদিন জনতার চোখ নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক শেখ সেলিম রেজার চাচা শেখ আব্দুল রহমান তিনি আজ ১৮ ই ডিসেম্বর ২০২৩ ইং রোজ (সোমবার) সকাল ১০:০০ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

সাংবাদিক শেখ সেলিম রেজা তিনি জানান,অনেক দিন যাবত তিনি অসুস্থ থাকার কারনে বিভিন্ন হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা করা হয়।অবস্থার উন্নতি হলে তাকে বাসায় রেখে স্থানীয় ডাক্তার দিয়ে বাসায় রেখে চিকিৎসা প্রদান করা হত।হঠাৎ তিনি আজ সকালে ১০ ঘটিকার সময় মারা যান,উনার মৃত্যুকালে আনুমানিক বয়স হয়েছিল,১০৩ বছর।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে এক মেয়ে ও নাতি পুতিসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

সাংবাদিক শেখ সেলিম রেজার চাচার মৃত্যুর সংবাদটি তিনি নিজে ফোন করে কাঁন্নাজড়িত কন্ঠে জানিয়েছেন ২৪ ঘন্টা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক শেষ সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ জাকির হোসেনকে।

সাংবাদিক শেখ সেলিম রেজার চাচার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন ২৪ ঘন্টা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক শেষ সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ জাকির হোসেন,দৈনিক শেষ সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম এম মোঃ জাহাঙ্গীর হোসেন,সিনিয়র নিউজ এডিটর তুষার আহম্মেদ,২৪ ঘন্টা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও এসএন বাংলা নিউজের প্রকাশক ও সম্পাদক মোঃ মিলন কবির,২৪ ঘন্টা টেলিভিশন এর নিউজ উপস্থাপিকা ও এসএন বাংলা নিউজের নির্বাহী সম্পাদক হেলালী খাতুন, স্টাফ রিপোর্টার এলিজা পারভীন লিজা,স্টাফ রিপোর্টার আফরোজা আক্তার সাদিয়াসহ অফিসের সকল কর্মচারী বৃন্দ।

আজ বিকাল ৪ টায় নেত্রকোনা সদর ১ নং মৌগাতী ইউনিয়নের পশ্চিম ফাদুলিয়া মৌলবী বাড়ি সংলগ্ন জামে মসজিদের সামনে জানাজার নামাজ পড়া হবে,উক্ত যানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category