শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন

‎সুনামগঞ্জে তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জড়িমানাসহ ৬ মাসের কারাদণ্ড এবং ১১ ড্রাম পেট্রোল আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৭৩ Time View

‎সুনামগঞ্জে তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জড়িমানাসহ ৬ মাসের কারাদণ্ড এবং ১১ ড্রাম পেট্রোল আটক

‎কেএম শহীদুল ইসলাম,সুনামগঞ্জ:-সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারংয়ের আহমদাবাদ ইচ্ছারচর পয়েন্টে ১১ ড্রাম পেট্রোল মজুদ করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ৬ মাসের কারাদণ্ড ও ২২ শত লিটার পেট্রোল তেল জব্দ করা হয়েছে।

রবিবার বিকেল ৪ টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম  গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন,সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাবাদ ইচ্ছারচর পয়েন্টে এক ব্যবসায়ী বেশি দামে পেট্রোল বিক্রি করার উদ্দেশ্যে পেট্রোল তেল মজুদ করেছে।এমন সংবাদ পেয়ে ওসি রতন শেখ পিপিএম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট,মোহাম্মদ সোয়াদ সাত্তার চোধুরী,জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ’কে অবগত করা হলে সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চোধুরী, বিকেল ৫ ঘটিকায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করেন।

এসময় ব্যবসায়ী সুহেল চৌধুরী(৩৫),পিতা:মৃত গিয়াস চৌধুরী,সাং-আহমাবাদ ইচ্ছারচর পয়েন্টে চৌধুরী ট্রেডার্স থেকে ১১ ড্রাম পেট্রোল(২২শত লিটার)তেল জব্দ করা হয়।এসময় ব্যবসায়ী সুহেল চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৬ মাসের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পাশাপাশি জব্দকৃত ২২ শত লিটার পেট্রোল তেল গৌরারং ইউ/পি চেয়ারম্যান শওকত আলীর জিম্মায় রাখা হয়।পরে আসামিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যান পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন,সদর থানার এসআই মোহাম্মদ ইকবাল হাসান,এসআই জোহাব আলীসহ জেলাপ্রশাসন ও পুলিশ সদস্যরা।

এই ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে ১১ ড্রাম পেট্রোল মজুদ রাখার অপরাধের মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয় এবং একজনকে ১০ হাজার টাকা জরিমানাসহ ৬মাসের কারাদণ্ড প্রদান করে পুলিশের হেফাজতে আনা হয়েছে এবং ২২ শত লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category