শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১২ Time View

সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ

মোঃ ইলিয়াছ খান,ফরিদপুর:=সালথায় পেঁয়াজ চাষিদের মধ্যে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।ফরিদপুরে সালথায় পেঁয়াজ চাষিদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।কৃষি ব্যাংক সালথা বাজার শাখার আয়োজনে আজ সোমবার(২২ ডিসেম্বর)দুপুরে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া মাঠে এই ঋণ বিতরণ করা হয়।এ সময় ৪ টি ইউনিয়নে ৪০জন পেঁয়াজ চাষির মাঝে এক বছর মেয়াদি ঋণের চেক বিতরণ করা হয়।

কৃষি ব্যাংক সালথা সদর বাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ সোহানুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মইনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ফকির,মৃখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুর রশিদ মোল্লা।সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস,সালথা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

কৃষি ব্যাংক সালথা বাজার শাখা ব্যবস্থাপক সৈয়দ সোহানুর রহমান জানান,নিয়মিত কৃষি ঋণের অংশ হিসেবে ৪ টি ইউনিয়নের ৪০ জন জন কৃষকের মাঝে পেঁয়াজ চাষের উচ্চবিত্ত করতে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। যদি কারো ঋণের দরকার হয় প্রয়োজনীয় কাগজপত্র সহ আমাদের সাথে যোগাযোগ করলে দ্রুত ঋণের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category