রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৫৪৫ Time View

দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী

দিনাজপুর জেলা প্রতিনিধি:-“উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নতুনের দিলো ডাক পঁচিশে বৈশাখ”-রবী ঠাকুরের ছন্দে ছন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুরের আয়োজনে স্থানীয় শতবর্ষী নাট্য সমিতি মঞ্চে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৩৬তম জন্মবার্ষিকী পালিত হলো।
অনুষ্ঠানের শুরু হয় কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের “আলোরই ঝর্ণা ধারায় ধূইয়ে দাও”-গানের মধ্য দিয়ে আলো প্রজ্জ্বলনের মাধ্যমে। আলোচনা সভা, আবৃত্তি ও রবীন্দ্র সংগীত এবং নৃত্যের মন মাতানো সুরের ঝংকারে সংগীত পিপাষুদের মাতিয়ে তুললো। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুরের সভাপতি মানস কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে স্বাগত ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। প্রধান আলোচ্যক হিসেবে আলোচনা করেন বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কবি সাহিত্যিক, গবেষক ড. মাসুদুল হক। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, বিশিষ্ট কবি সাহিত্যিক ও ছড়াকার জলিল আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল মতিন সৈকত, জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া, সহ-সভাপতি রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, সংগঠনের সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুস সামাদ,কবি মাসুদ মুস্তাফিজ,বিধান দত্ত,ডাঃ আহাদ আলী,সংগঠনের অর্থ সম্পাদক সুমন কান্তি রায় ও সদস্য লেলিন নাগ। সঙ্গীত পরিবেশন করেন রাজশ্রী বসাক,নন্দিনী সরকার,বর্ণমালা ইসলাম প্রজ্ঞা,শাশ্বতী দেবনাথ খেয়া,অগ্নীল দাস রনক,মীন আরা পারভীন ডালিয়া,পূর্ণাভ্য দেব,শিউলি রানী দে,বিমান দাস,সুমন কান্তি রায়, প্রিয়াংকা দাস চৈতি, নুরুল মতিন সৈকত। তবলায় ছিলেন রানা পন্ডিত ও কি-বোর্ডে ছিলেন পলাশ দাস। বক্তারা বলেন,বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর স্বপ্ন দেখেছিলেন রাষ্ট্রীয় সীমারেখা মানুষের মাঝে কোনরকম বিভেদ সৃষ্টি করতে না পারে। প্রতিটি দেশের মানুষের সাথে বাঙালীকে বিশ্ব নাগরিক হিসেবে দেখতে চেয়েছিলেন। আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি অসাম্প্রদায়ীক ও মানবকল্যাণের সাহিত্য চর্চার মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category