শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কোটালী পাড়ার যুবক নিহত নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক ভাটারা থানার তৃণমূল পর্যায় রাজনীতি থেকে বেরে উঠা নাসির উদ্দিন পলাশ চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্র ও শিশু সংগঠনের ঝমকালো আয়োজন

ঢাকায় সরকারি বাংলা কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের উদ্যোগে কলেজের শিক্ষক মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫২ Time View

ঢাকায় সরকারি বাংলা কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের উদ্যোগে কলেজের শিক্ষক মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি:-ঢাকায় সরকারি বাংলা কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের উদ্যোগে ৭ মার্চ ২০২৬ ইং তারিখে কলেজের শিক্ষক মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান,সাব-লেফটেন্যান্ট মোঃ ফারুক ঢালী, বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশনের নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোঃ মাহবুব আলম এবং সংগঠনের সচিব সদস্য ও সরকারি বাংলা কলেজের এক্স ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আনোয়ার হোসেন উত্তম।শতাধিক বর্তমান ও প্রাক্তন এক্স ক্যাডেট অনুষ্ঠানে অংশ নেন। ক্যাডেটদের পক্ষ থেকে এক্স ক্যাডেট আন্ডার অফিসার এস.এম. সুমন কলেজে এক্স ক্যাডেটদের বসার জন্য একটি কক্ষের ব্যবস্থা করার অনুরোধ জানান।অধ্যক্ষ মহোদয় সম্মতি প্রদান করেন এবং বিএনসিসি কক্ষে এক্স ক্যাডেটদের বসার অনুমতি দেন।

অধ্যক্ষ মোঃ কামরুল হাসান বলেন,সরকারি বাংলা কলেজ এলামনাই এসোসিয়েশন সংগঠনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে আরও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে।সকল ক্যাডেটকে দেশ রক্ষার একজন দায়িত্বশীল সৈনিক হিসেবে আরও স্মার্ট হওয়ার পরামর্শ দেন অধ্যক্ষ মহোদয়।যুগ্ম মহাসচিব মোঃ মাহবুব আলম বলেন,সারা বাংলায় সকল এক্স ক্যাডেটকে সংগঠিত করা আমাদের লক্ষ্য এবং লক্ষাধিক এক্স ক্যাডেট নিয়ে সংগঠন তৈরী করতে পেরেছি।এক্স ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আনোয়ার হোসেন উত্তম বলেন,বর্তমান ছাত্র-ছাত্রীসহ সকল এক্স ক্যাডেট নিয়ে শক্তিশালী এলামনাই এসোসিয়েশন গড়ে তোলা হবে।

পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সাব-লেফটেন্যান্ট মোঃ ফারুক ঢালী।দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ কামরুল হাসান ও ফারুক ঢালীকে সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category