সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

চট্টগ্রাম প্রাইম মুভার চালক সহকারী শ্রমজীবি কল্যান পরিষদ’র উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০২ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম :: প্রাইম মুভার চালক ও সহকারি শ্রমিকদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের প্রাইম মুভার পরিবহন শ্রমিকদের কল্যাণ ও স্বার্থ রক্ষার্থে ‘দক্ষিণ চট্টগ্রাম প্রাইম মুভার চালক সহকারি শ্রমজীবী কল্যান পরিষদ’ নামে নতুন এক পরিবহন শ্রমিক সংগঠনের আত্ম প্রকাশ লাভ করেছে।

১ জুলাই’২৪ ইং সোমবার বিকাল ৪ টার সময় চট্টগ্রাম নগরীর সল্টগোলা রেল ক্রসিং পোর্ট সিটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শত শত শ্রমিকদের উপস্থিতিতে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেভার ফেডারেশন চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সভাপতি বিশিষ্ঠ পরিবহন শ্রমিক নেতা এম এ জব্বার খাঁন।

সি এন্ড এফ সিবিএ’র যুগ্ম সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা এম মান্নান মান্না। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাডবেড অনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন, সহ সভাপতি মোরশেদ নেজামী, বন্দর বিষয়ক সম্পাদক ইউনুস আজাদ, চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাডবেড শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, সাধারন সম্পাদক আবুল খায়ের, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ট্রান্সপোর্ট মার্চেন্ট গ্রুপের সভাপতি সফি উল্ল্যাহ, সাধারন সম্পাদক নাজিম আলম, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ)- এর যুগ্ম সম্পাদক মহিউদ্দিন দস্তগীর, নিলয় এন্টারপ্রাইজের পরিচালক লিটন দাশ, রিমা এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ হারুন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগন বলেন, নতুন আত্মপ্রকাশ করা পরিবহন শ্রমিক সংগঠন আলাদা স্বতন্ত্র কোন সংগঠন নয়, মুলতঃ বন্দর ভিত্তিক রেজিস্টার্ড অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সে সংগঠনেরই সহযোগী সংগঠন। ‘দক্ষিন চট্টগ্রাম প্রাইম মুভার চালক সহকারী শ্রমজীবি কল্যান পরিষদ’ সহ চট্টগ্রাম বন্দর ভিত্তিক অন্যান্য সকল পরিবহন শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থ রক্ষা ও কল্যানার্থে একসাথে কাজ করবে। দক্ষিন চট্টগ্রামের পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধ রেখে শ্রমিকদের ঐক্য মজবুত ও সুসংহত করতে এ সংগঠনের আত্মপ্রকাশ বলে উল্লেখ করেন।

কেকে কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষনার পর ফুল দিয়ে অতিথিদের বরন করে নেওয়া হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ২০৮৮)- এর সাবেক কার্যকরী সভাপতি পরিবহন শ্রমিক নেতা জামাল রশিদ, সহ সাধারন সম্পাদক কায়েস চৌধুরী ও মোঃ ইব্রাহিম, বন্দর বিষয়ক সম্পাদক জহির উদ্দিন খাঁন টিপু, সিনিয়র শ্রমিক নেতা মোস্তাক আহামদ, মোহাঃ আব্বাছ উদ্দিন ও মোহাম্মদ রুবেল প্রমুখঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category