
হাজিরহাট বণিক সমবায় সমিতি সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত
কমলনগর-লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুর কমলনগর উপজেলার হাজির হাট বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২০ মার্চ) বাদ আসর হাজির হাট বাজারে হোটেল আল রাজ্জাকে এ সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।
হাজিরহাট বণিক সমিতি সভাপতি সৈয়দ আইয়ুব আলীর সভাপত্বিতে সাধারণ সভায় সমিতির সার্বিক কার্যক্রম ও বার্ষিক রিপোর্টসহ আয়- ব্যয় তুলে ধরেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন বিপ্লব।হাজিরহাট বাজার ব্যবসায়ীদের কল্যাণে প্রতিষ্ঠিত বণিক সমিতি বর্তমান ও আগামী কার্যক্রম নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজির হাট বণিক সমিতি সিনি:সহ সভাপতি মোহাম্মদ ওমর ফারুক,অর্থ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ নাঈম, সহ সভাপতি মোতাহের হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,সমিতির কার্যনির্বাহী সহ সভাপতি মহি উদ্দিন,মো:নিজাম উদ্দিন,ওহিদুর রহমান,সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন,ক্রিয়া সম্পাদক জায়েদ হোসেন,দপ্তর সম্পাদক মো:নুর নবী, বণিক সমিতি সদস্য ও মুদি ব্যবসায়ী মো: মাহবুব,টেলিকম ব্যবসায়ী মো:নোমান জুয়েল,মো: সুমন,স্বর্ণকার মো:নাছির উদ্দীন,ইয়াসিন,কবির, উত্তম কুরি,স্বপন,শিপন,সুব্রত পোল্ট্রি ব্যবসায়ী মো:সেলিম, কীটনাশক ব্যবসায়ী মো:সুমন এছাড়াও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।