
হেলালী খাতুন দিপা, (স্টাফ রিপোর্টার) রাজশাহী :
সড়ক দুর্ঘটনা কমাতে সড়ক পরিবহন এর বিভিন্ন আইন, ট্রাফিক পুলিশ সহ বিভিন্ন ব্যাবস্থা থাকলেও চালকের অসতর্কতায়, অদক্ষতায় ও সাধারন মানুষের অসাবধানতায় দিন দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। সড়কে প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। খালি হচ্ছে শত শত মায়ের কোল। এই সড়ক দুর্ঘটনা কমাতে ও সতর্কতা বাড়াতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরে একের পর এক দুর্ঘটনার ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে এবার সাংবাদিকদের উদ্যোগে পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ, ফায়ার সার্ভিসসহ একাত্মতা ঘোষনা করে মানব বন্ধনে অংশ নেয়।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় মহাসড়কের কেশরহাট জিরো পয়েন্ট, মোহনপুর উপজেলা সদর, সইপাড়া, ত্রিমোহনী, মৌগাছি, খয়রা, বিদিরপুর মোড়ে পর্যায়ক্রমে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ টিআই রবিউল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, থানা পুলিশের এসআই সাখাওয়াত হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ, দৈনিক আজকের বসুন্ধরা প্রত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন, দ্মাটাইমস২৪.কমের নিজস্ব প্রতিবেদক ও ডেইলি ভয়েজ অব এশিয়া পত্রিকার প্রতিনিধি রায়হানুল হক রিফাত, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার রুবেল সরকার, দৈনিক সোনার দেশ পত্রিকার মোহনপুর উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার, সাংবাদিক ফয়সাল, রফিকুল আলম সোহেল, হালিম, মশিউর, আতাউর রহমান পলাশসহ স্থানীয় অন্যান্য স্থানীয় সাংবাদিক, নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মী লিটন মাহমুদসহ স্থানীয় জনসাধারণ।