বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

“স্কাউটিং উন্নত জীবন গঠনের সহায়ক” -গোপালগঞ্জ জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১২১ Time View

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ :: “স্কাউটিং জীবনের জন্য শিক্ষা- উন্নত জীবন গঠনে সহায়ক। সৎ ও সত্যবাদী হওয়ার প্রতীক নিয়ে স্কাউট আন্দোলনে যোগদান করতে হয়। বিশেষ পদ্ধতিতে মুক্তাঙ্গনে প্যাক মিটিং, ট্রেপ মিটিংয়ে স্কাউটরা জীবনের প্রয়োজনীয় বিষয় সমূহ শিক্ষা লাভ করে। নিজের প্রতিভা বিকাশের সুযোগ পায়। মূল্যবোধের অনুশীলন ও অন্যের মতামতকে গুরুত্ব দিতে সহনশীলতা লাভ করে। আর এজন্যই স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং চালু করতে হবে।

“বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা নির্বাহী কমিটির সভা শেষে নিজ অফিস কক্ষে শ্রেষ্ঠ কাপ লিডারের সম্মাননা প্রধান শেষে গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম এসব কথা বলেন।” বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের তত্ত্বাধানে প্রতিবছর জেলার শ্রেষ্ঠ কাপ লিডারকে নগদ ১০,০০০ (দশ হাজার) টাকার সম্মাননা প্রদান করা হয়।.

২০২৩ সনে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাপ লিডার নির্বাচিত হয়েছেন, ৯২ নং মাঝিগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাপ স্কাউট লিডার জনাব ‘হোসনে আরা রুমা।’ জেলা স্কাউট আয়োজিত সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে জনাব হোসনে আরা রুমার হাতে জেলা প্রশাসক বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত ১০,০০০ (দশ হাজার) টাকার চেক এবং জেলা স্কাউটস থেকে প্রধানকৃত ক্রেস্ট তুলে দেন। জেলা স্কাউট সম্পাদক জনাব মাহে আলম, বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক জনাব মোঃ শামীমুল ইসলাম, জেলা স্কাউটস এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জনাব হোসনে আরা রুমা একজন পরিশ্রমী ও কাব স্কাউট দরদী স্কাউট কর্মকর্তা। স্কাউটিংয়ে যোগদান করে তিনি নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলার প্রতিটি প্রাইমারি স্কুলে কাব দল গঠনের জন্য কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি তিনি কাব স্কাউট শাখায় উড ব্যাজ অর্জন করেছেন। জাতীয় ও অঞ্চল পর্যায়ে বিভিন্ন ওয়ার্কশপে যোগদান করে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category