রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

সুনামগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫১ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পুস্পস্তবক অপর্ণ করা এবং বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

বুধবার সকালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,অতিরক্ত ডিআইজি মোঃ এহসান শাহ্,পৌরসভার মেয়র নাদের বখতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়নে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান,মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি করসহ প্রমুখ। বক্তারা বলেন,১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে ৬ই ডিসেম্বর আজকের ঐদিনে পাকিস্থানী হানাদার বাহিনীর সদস্যরা সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পন করেন। সুনামগঞ্জের এই গৌরবময় ইতিহাসে বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি আজীবন স্মরণ রাখবে। তারা আরো বলেন মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের জায়গা এই বাংলার মাটিতে হবে না। যারাই দেশকে অস্থিতিশীল করার পায়ঁতারায় লিপ্ত হবে তাদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category