শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭০ Time View

সিএমপি কমিশনার হাসিব আজিজিকে সিটিজেন ফোরাম’র বিদায়ী সংবর্ধনা

আপোষ জয়ধর,চট্টগ্রাম:-বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি)সাবেক কমিশনার হাসিব আজিজকে বিদায়ী ও সম্মাননা সংবর্ধনা দিলো চট্টগ্রামে মহানগর সিটিজেন ফোরাম শাখা।

৩১ শে মার্চ ২০২৬ ইং (মঙ্গলবার)দুপুরে নগরের লালদিঘি পাড়স্থ পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্ঠানে সিএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার মোঃরইস উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক সিএমপি কমিশনার হাসিব আজিজ।এই সময় তিনি বলেন,এ সিটিজেন ফোরাম সিএমপি পরিবারের সদস্যের মত,তাঁরা থানা ও এলাকাভিত্তিক সমাজের অপরাধ দমনে আইনি ও নানাভাবে সহযোগীতা করে আসছে,এটি অবশ্যই প্রশংসার দাবিদার।সুতরাং তারা যেন পুলিশের হেল্পিং হ্যান্ড।তিনি সিএমপি’র বর্তমান পুলিশ কমিশনারকে এ সিটিজেন ফোরামকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান।

এই বিদায়ী সংবর্ধনায় সিএমপি’র উর্ধতন কর্মকর্তারও উপস্থিত ছিলেন।আরোও উপস্থিত ছিলেন,সিটিজেন ফোরামের আহিবায়ক কমিটির সদস্যরা।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সিটিজেন ফোরাম চট্টগ্রাম মহানগর এর আহবায়ক মশিউল আলম স্বপন,সদস্য সচিব ডাঃ আবু নাছের। উক্ত ফোরামের সদস্যের মাঝে আরোও উপস্থিত ছিলেন,মোহাম্মদ এরফানুল হক,আব্দুল মান্নান, ইঞ্জঃ মাহবুবুল হাসান রুমী,বাবলু বড়ুয়া,মো: ইসমাঈল,আব্দুল বারেক,মোহাম্মদ আলমগীর আযম,মো:শফিউল আজিম,কামরুল মোরশেদ তমাল,মোঃ হাসান,সাদিয়া আফরিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category