
সাতক্ষীরায় প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর অশালীন ছবি ও ভিডিও ধারণ,যুবক গ্রেপ্তার
মাসুদ পারভেজ স্টাফ রিপোর্টারঃপ্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর অশালীন ছবি ও ভিডিও ধারণের অপরাধে এক যুবককে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। আটকের পর শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতের নাম মারুফ হোসেন বাপ্পী (২৬)। সে সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মারুফ হোসেন বাপ্পী নারকেলতলা এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে (whatsapp) বিভিন্ন ম্যাসেজ দিয়ে বিরক্ত করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। এরপর তার ফোন তল্লাশি করে দেখা যায়, বিভিন্ন নারীদের অশ্লীল ছবি ও ভিডিও রয়েছে তাতে। সে ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়াশোনা করলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে।
তিনি বলেন,তার কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় ছাত্রীর পিতার দায়ের করা পর্ণগ্রাফি আইনে মামলায় আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।