মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

সাংবাদিক সমিতি’ (পেসাস)র বর্ষপূর্তি উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১১৫ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম :: কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাদারীত্বমুলক সংগঠন “পেকুয়া সাংবাদিক সমিতি” (পেসাস)’র প্রথম বর্ষপূর্তি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের পাশে গর্জন বাগানের মনোরম প্রাকৃতিক পরিবেশে কেক কাটা, আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ সহ নানান কর্মসূচির মাধ্যমে সংগঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়।

পেকুয়া সাংবাদিক সমিতি ‘পেসাসে’র সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহাবুবুল করিম মাবু। বিশেষ অতিথি ছিলেন, বারবাকিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক, পেকুয়া সাংবাদিক সমিতির উপদেষ্টা সাংবাদিক সাজ্জাদুল ইসলাম, উপদেস্টা সাংবাদিক ফারুখ আহামদ, বাঁশখালী প্রেসক্লাবের জয়েন সেক্রেটারী ‘বাংলা এক্সপ্রেস’ ও অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এনামুল হক রাশেদী, বিশিষ্ঠ ব্যবসায়ী রবিউল করিম রবি।

অতিথিবৃন্দরা তাদের বক্তৃতায় ‘পেকুয়া সাংবাদিক সমিতি’ (পেসাস)’র এক বছর পুর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পেসাস’র সাংবাদিক সদস্যরা সক্রিয়ভাবে মাঠে ময়দানে থেকে দেশের মাটি-মানুষের কল্যানে নিবেদিত প্রান হয়ে কাজ করার মাধ্যমে নিজেদের পেশাদারীত্বে স্বচ্ছতা ও বুদ্ধিমত্তায় আপোষহীনভাবে সত্য সংবাদ উপস্থাপনের ফলে উপজেলায় অপরাধ প্রবনতা নিয়ন্ত্রন সহ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভূয়শী প্রশংসা করেন।

মফস্বল সাংবাদিকতা কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে বক্তারা পেসাস-এর সদস্যদের পেশাদারী দায়িত্ব পালন করতে প্রশিক্ষন ও পড়ালেখার মাধ্যমে নিজেদেরকে আরো অধিকতর যোগ্যতা সম্পন্ন সংবাদ কর্মি হিসাবে গড়ে তোলার আহ্বান জানান এবং দায়িত্ব পালনে যেকোন ধরনের প্রতিকূল পরিস্থিতিতে সার্বিক সহযোগিতারও আশ্বাষ প্রদান করেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পেকুয়া সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এইচ.এম শহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন’র স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ দিদারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল মামুন ফারুকী, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আনছার উদ্দীন, সাংবাদিক জুবায়েদ, সাংবাদিক গোলাম রহমান, এইচ এম ফাহিম সহ পেসাস-এর অন্যান্য কর্মকর্তা সাংবাদিক সদস্যবৃন্দ। এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আগত অতিথি ও পেসাস সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সকলের উপস্থিতিতে আনন্দ উৎসবে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচী সমাপ্ত হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category