
সাঁথিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত
এস এম আলমগীর চাঁদ,পাবনা প্রতিনিধিঃ-
পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত শিক্ষকের নাম শাহিনুর রহমান লিটন। তিনি কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক ও কাশিনাথপুর কলেজিয়েট শিক্ষা পরিবারের পরিচালক ছিলেন।তিনি সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত শামসুর রহমানের পুত্র ।
ঘটনার সত্যতা স্বীকার করে নুরুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিত কুমার বলেন,তিনি অমায়িক ব্যবহার সম্পন্ন একজন মানুষ ছিলেন।তার মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়,শাহিনুর সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে তার বাড়ির অদূরে আমিনপুর বাজার এলাকায় যান ।প্রয়োজনীয় কাজ শেষ করে সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফেরার পথে আমিন পুর নতুন হাট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি করিমনের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে শিটকে পড়েন।মুমুর্ষ আহত অবস্হায স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
আমিনপুর থানার ওসি হারুনুর রশিদ বলেন,সোমবার রাতেই মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।