মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

লৌহজংয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

১ নভেম্বর ২০২৩,নিজস্ব প্রতিবেদকঃ- মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বুধবার সকাল ১০টার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে’ক’গ্রুপের বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফেরদৌস হিলাল মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সময় বিচারক হিসেবে ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল হায়দার খান,লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যনির্বাহী সদস্য মো.মানিক মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো.মর্তুজা আহসান,বিশেষ অতিথি হিসেবে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম,সাংবাদিক মিজানুর রহমান ঝিলু প্রমুখ বক্তব্য রাখেন।

‘ক’গ্রুপের প্রথম রাউন্ডে মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কাজির পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউট এবং হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ব্রাক্ষ্মণগাও বহুমুখী উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করেন। পরে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও মেদিনীমণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে অংশ গ্রহণ করেন। এরপর দুপুরে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে ফাইনাল রাউন্ডে উঠেন।

(২ রা নভেম্বর)সকাল ১০টায় লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে’খ’গ্রুপের ৪টি দল অংশ গ্রহণ করবে। এদের মধ্যে থেকে একটি দল আগামী ৭ ই নভেম্বর মঙ্গলবার সকালে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সঙ্গে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category