
স্বাধীন আলম হোসেন,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবারে (২৭নজানুয়ারি) বিকালে লালপুর উপজেলার চাঁদপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।এসময় নবনির্বাচিত সংসদ সদস্যকে কদিম চিলান ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীর ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মাষ্টার।