মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধিঃ-
বান্দরবানের লামায় ১২ জানুয়ারি কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে লামার সরই ইউনিয়নে অনুষ্ঠিত হলো কম্বল বিতরণ উৎসব। কোয়ান্টামের নবনির্মিত মাতৃমঙ্গল ও প্রবীণসেবা কেন্দ্রে স্থানীয় দেড় হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।এতে স্থানীয় পাহাড়ি বাঙালি মিলিয়ে প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন। কম্বল বিতরণের পাশাপাশি তাদের নিয়ে জীবনদৃষ্টি ও স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান আয়জন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দীন ফারুক।আর মাতৃমঙ্গলে সেবা গ্রহণকারী মা, শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য রাখেন ডা.হাবিব জালাল উদ্দীন আহমেদ ও গাইনি বিশেষজ্ঞ ডা.দেবেলা মল্লিক রায়।কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস,এম,সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সরই ইউনিয়নের স্থানীয় প্রতিনিধি নুরুল আলম,চট্টগ্রাম মাতৃমঙ্গল কার্যক্রমের উপদেষ্টা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও কোয়ান্টমম মসজিদ কমপ্লেক্সের সহ সভাপতি মাওলানা মুসতাফা মুনীরুদ্দীন।কম্বল বিতরণের পর মাতৃমঙ্গলে নিয়মিত সেবা গ্রহণকারী মা ও শিশুদের ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।এই আয়োজন সম্পর্কে কোয়ান্টাম লামা সেন্টারের অর্গানিয়ার মাসুদ পারভেজ বলেন, কোয়ান্টাম প্রতিবারের মতো এবারো কম্বল বিতরণ করছে। সম্প্রতি পাহাড়ে শীত বেড়ে যাওয়ায় শীত উপহার হিসেবে এই কম্বলগুলো দেড় হাজার পরিবারে কিছুটা হলেও স্বস্তি দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category