মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

রেমালে ক্ষতিগ্রস্ত ৫শ’ কিমি সড়ক এখনো সংস্কার করা হয়নি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১১৫ Time View

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি :: বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল গত ২৬ মে বাকেরগঞ্জে আঘাত হানে। উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত প্রায় ৫শ’ কিলোমিটার সড়ক এখনো সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। শুধু সড়ক নয়, বেড়িবাঁধ, কালভার্ট, সেতুসহ গ্রামীণ অবকাঠামোর শতাধিক স্থাপনা মারত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। ঝড় শেষ হওয়ার দেড় মাস পরেও সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় রেমালের তা-ব জলোচ্ছ্বাসে সড়কের কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও ইটের সলিংয়ের একাধিক স্থান ভেঙে সমতল জমির সঙ্গে মিশে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ১১টি নদীর বেড়িবাঁধ। নদীর তীরবর্তী সড়কগুলো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আবার কোথাও গ্রামীণ সড়ক বিলীন হয়ে গেছে। জলোচ্ছ্বাসে কিলোমিটারের পর কিলোমিটার গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

এতে ক্ষতির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্য। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষর্থীরা। উপজেলার পৌর এলাকাসহ ফরিদপুর, দুর্গাপাশা, কবাই, নলুয়া, চরাদি, চরামদ্দি এসব ইউনিয়নের মধ্যে যাতায়াতে মারাত্মক সমস্যায় পড়েছেন পথচারী ও এলাকাবাসী।

উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের মিয়া বলেন, ঘূর্ণিঝড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাস্তাঘাটসহ নানা অবকাঠামোর ক্ষতি নিরূপণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সংস্কারকাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category