বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

রানীশংকৈলে এতিম-অসহায়দের মাঝে অনুদানের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০৪ Time View

আব্দুল জব্বার ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার, উপজেলা জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এসময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ, উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় নিবন্ধিত বেসরকারি ১৯টি এতিমখানায় ৮৬৬ জন এতিমকে ১ কোটি ৩ লাখ ৯২ হাজার এবং ৩৬ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তিকে ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এতিম-অসহায় ব্যক্তিরা অনুদানের চেক পেয়ে সমাজসেবা অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category