সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

রাজৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

রাজৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মাহামুদুল হাসান,রাজৈর,মাদারীপুর প্রতিনিধি:-
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের রাজৈরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলামের উদ্যোগে সোমবার(৫ জানুয়ারি)বিকেল সাড়ে ৪টায় রাজৈর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং মাদারীপুর-২(রাজৈর ও মাদারীপুর সদর একাংশ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাহান্দার আলী মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন,বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন,তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র,সার্বভৌমত্ব ও আপসহীন নেতৃত্বের প্রতীক।স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার দৃঢ় অবস্থান আজও গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা।

তিনি আরও বলেন,ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ স্বীকার করেও দেশ ও জনগণের অধিকার রক্ষায় কখনো আপস করেননি বেগম খালেদা জিয়া।দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন জনগণের শক্তির কাছে কোনো দমননীতি টিকে থাকতে পারে না।

জাহান্দার আলী মিয়া বলেন,আজকের এই শোক সভা শুধু শোক প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অঙ্গীকার।খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি অতীতেও রাজপথে ছিল,বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

দৈনিক দিনকালের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান(লেবু)।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার এমদাদুল হক টুটুল বিশ্বাস, জনতার জমিনের শহীদুল আলম,দৈনিক যায়যায়দিনের প্রশান্ত কুন্ডু,আমার সংবাদের মহিউদ্দিন চৌধুরী হীরা,রূপালী বাংলাদেশের সুজন হোসেন রিফাত,এস এম জাকির হোসেন ডাবলু, মো শাওন করিম,সোহেল শিকদার,রাকিবুল হাসান,শেখ আলী,কাজী নাজমুল ইসলাম সিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category