মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

রাউজান পূর্ব গুজরায় ফ্রাইডে স্কুলে শিক্ষা সামগ্রী প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

মিলন বৈদ্য শুভ,রাউজান,চট্টগ্রাম প্রতিনিধি:
রাউজানে ১০ নং পূর্বগুজারা ইউনিয়নের খ্যাতি পাড়ায় বোধিপাল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা পরিচালক প্রয়াত সাধক ইন্দ্রশোক বড়ুয়া ও প্রয়াতা সাধিকা ছায়ারাণী বড়ুয়া’র পুণ্য স্মৃতি স্মরণে খ্যাতি পাড়া সমাদর ক্লাব কতৃর্ক প্রতিষ্ঠিত সমাদর ক্লাব ফ্রাইডে ধাম্মা স্কুলে ৪র্থ বার্ষিক শিক্ষা সামগ্রী বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান গতকাল (১২ জানুয়ারী) শুক্রবার সকালে মানিক বিহার প্রাঙ্গনে সংগঠনের সভাপতি সাধক কিরণ বড়ুয়ার সভাপতিত্বে ও সংগঠনের সহ—সম্পাদক সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আশীর্বাদক ছিলেন সমাদর ক্লাবের প্রধান উপদেষ্টা সদ্ধর্মসারথী সুমনবংশ মহাথের। প্রধান অথিতি ছিলেন,পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাধক স্বপন বিকাশ বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন দৈনিক ভোরের কাগজের রাউজান প্রতিনিধি,সাংবাদিক এম. রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন পূর্বগুজরা ইউপি সদস্য স্বরুপানন্দ চৌধুরী, সমাদর ক্লাবের সাধারণ সম্পাদক সুলভ বড়য়া,রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া,সাংবাদিক মিলন বৈদ্য শুভ,রণি বড়ুয়া, প্রণয় বড়ুয়া বাদশা,অজয় বড়ুয়া,রুপন বড়ুয়া,সংবর্ধিত অতিথি ছিলেন ফ্রাইডে স্কুলের ধমীর্ শিক্ষক বিজয় বড়ুয়া । আরও উপস্থিত ছিলেন রতন বড়ুয়া,নয়ন বড়ুয়া প্রমূখ। সভা শেষে ফ্রাইডে ধাম্মা স্কুলের ক্ষুধে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category