মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

মায়া চৌধরি’র কর্মীদের মারধরের অভিযোগে সম্পাদকসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ Time View

ইমরান হক – স্টাফ রিপোর্টার:-চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মীদের মারধর করার অভিযোগ এনে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জাফরসহ ৩৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তবে ঘটনার দিন ও সময় কাজী জাফর ঢাকায় ছিলেন বলে জানা যায়। পুলিশ বলছে,সম্পাদক ঘটনায় জড়িত না থাকলে তদন্ত করে আইনি প্রক্রিয়ায় তার নাম বাদ দেওয়া হবে। মামলার বিবরণে জানা গেছে,সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মতলব উত্তর ছেংগারচর পৌরসভার সুগন্ধী এলাকায় নৌকার কর্মীরা পোস্টার লাগাতে আসেন। সেখানে আনিসুর রহমান ওরফে কানা আনিস নামের এক ব্যক্তির নির্দেশে সংঘবদ্ধ আসামিরা নৌকার কর্মীদের মারধর করেন এবং তাদের সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইলফোন নিয়ে যান। একই সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করেন এবং তারা নাকি নৌকার সমর্থকদের প্রাণে মেরে ফেলার হুমকি-ধমকি দেন। তবে মামলায় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক কাজী জাফরকে আসামি করা হলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি।

এ ঘটনায় আহত দেখানো হয় নৌকার কর্মী মতলব উত্তর উপজেলার মুদাফর এলাকার মজনু দেওয়ানের ছেলে মো. রুবেল (৩৫) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে শাকিল দেওয়ান (৩৬)। আহতদের পক্ষে ঘটনার দিনই মামলাটি করেন মতলব উত্তর ষাটনল বাড়িভাঙা প্রধানিয়া বাড়ির নিজাম উদ্দিনের ছেলে ও আহত শাকিলের ছোট ভাই জহিরুল ইসলাম (৩৪)। মামলায় ২৭ জনের নাম উল্লেখ ও ১২ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশ বিশেষ পায়। তবে পত্রিকার সম্পাদকের নামে মামলার বিষয়টি আমার জানা নেই। সম্পাদক ঘটনায় জড়িত না থাকলে তদন্ত করে আইনি প্রক্রিয়ায় তার নাম বাদ দেওয়া হবে।
দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক কাজী জাফরের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর হলেও তিনি অবস্থান করেন ঢাকায়। সেখানে নিজ কার্যালয়ে পত্রিকা সম্পাদনাসহ নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category